শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে এক নারীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে অলিভিয়া নামে একজনের লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহতের বাড়ি বগুড়ার ধুনটের সোনাতলা গ্রামের। অপরদিকে একই এলাকার আরো ২ নিখোঁজ রয়েছে।

ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম জানান, গতকাল বিকেলে বঙ্গবন্ধু সেতুর ১৪ নং পিলার কাছে ১৪জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

 ১৪ জনের মধ্যে ১১জনকে বিভিন্ন ভাবে তীরে উঠে আসে। নিখোঁজ তিনজনের মধ্যে শনিবার বেলা ১২টার দিকে একজনের লাশ উদ্ধার হলেও বাকি দুই জনকে উদ্ধার করা সম্ভাব হয়নি। উদ্ধারকৃতরা সবাই শ্রমিক।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন গতকাল নৌকা ডুবির ঘটনায় বেশ কয়েক জন উদ্ধার করা হয়।

আজ শনিবার সকাল দশটা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। এ পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com