বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

আ: লীগের ত্রাণ কমিটি নিয়ে টিআইবি ও বিএনপি’র বক্তব্য চরমদায়িত্বহীনতা: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ‘না বুঝে তড়িঘড়ি করে আওয়ামী লীগের ত্রাণ কমিটি নিয়ে টিআইবি ও বিএনপি’র  বক্তব্যদান চরম দায়িত্বহীনতার পরিচয়’, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

মন্ত্রী আজ একাদশ জাতীয় সংসদের ৭ম এবং চলতি বছরের দ্বিতীয় অধিবেশনে যোগ দেবার আগে সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি’র পক্ষ থেকে গতকাল আওয়ামী লীগের ত্রাণ কমিটির বিষয়ে দেয়া বক্তব্য খণ্ডন করে ড. হাছান মাহ্‌মুদ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত যে ত্রাণ বিতরণ কমিটি গঠন করতে বলা হয়েছে, তা শুধু দলীয় ত্রাণের সুষ্ঠু বিতরণ ও সমন্বয়ের জন্য, সরকারি ত্রাণ বিতরণের জন্য নয়।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বা বিরোধী দল হিসেবেও সবসময় সকল দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে এবং জননেত্রী শেখ হাসিনা সর্বদা সেই নির্দেশই দিয়েছেন, উল্লেখ করেন  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান।

তিনি বলেন, দলীয় ত্রাণ কমিটির কাজ হবে শুধু আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া ত্রাণ বিতরণ করা এবং আওয়ামী লীগের সব পর্যায়ের নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই যে ত্রাণ বিতরণ করছেন, তা সমন্বয় করা যাতে সব মানুষের কাছে ত্রাণ পৌঁছায়, কোনো দুস্থ মানুষই যাতে ত্রাণ বিতরণ কার্যক্রমের বাইরে না থাকে এবং সুষম বণ্টন হয়।

সরকারি ত্রাণ বিতরণে এই কমিটির যে কোনো ভূমিকা নেই, সেটি না বুঝে তড়িঘড়ি করে বিবৃতি দিয়ে টিআইবি ও রিজভী সাহেব দায়িত্বশীলতার পরিচয় দেননি বরং চরম দায়িত্বহীনতারই পরিচয় দিয়েছেন, বলেন মন্ত্রী,  তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com