বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা প্রতিরোধে একাদশ সংসদের একদিনের ৭ম অধিবেশন সমাপ্ত

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ২৯৭ দেখা হয়েছে
ফটো পিআইডি ।

বাংলা হেডলাইনস: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে একাদশ জাতীয় সংসদের একদিনের ৭ম অধিবেশন আজ শনিবার সন্ধ্যায় সমাপ্ত হয়।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫ টায় এই অধিবেশন শুরু হয়। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ৭ম অধিবেশন ডাকেন।

পূর্ববর্তী অধিবেশেন শেষ হওয়ার পর পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপতি আজ ১৮ এপ্রিল ৭ম অধিবেশন বসার আহ্বান করেন।

স্পিকার সন্ধ্যা ৬:৩০ এর দিকে রাষ্ট্রপতির অধিবেশন সমাপনীর আদেশ পড়ে শুনান। রাষ্ট্রপতির আদেশ  উল্লেখ করে বলা হয় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম পরিহার করার জন্য জনস্বার্থে আজকের বৈঠক শেষে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।            

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com