রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে আরও একজন করোনা রোগী শনাক্ত

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে আরো একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জন।

নতুন করে আক্রান্ত ব্যক্তির বাড়ি মানিকগঞ্জ পৌর এলাকায়। তিনি এখন মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলিশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, শরীরে করোনা উপসর্গ থাকায় ওই ব্যক্তি রোববার  সকালে নিজেই ওই হাসপাতালের ল্যাবে গিয়ে করোনা ভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে বলেন।

এরপর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ওই দিনই ঢাকায় (আইইডিসিআর) পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর আজ (সোমবার) সকালে জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।

এর আগে, সিংগাইর উপজেলায় ৪ জন তাবলীগ জামাতের সদস্য, শিবালয় উপজেলায় একজন পুলিশ সদস্য, হরিরামপুর উপজেলায় একজন প্রেস-ব্যবসায়ী এবং মানিকগঞ্জ পৌর এলাকায় ১জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে রোববার সন্ধ্যা থেকে লকডাউন ঘোষণা করেছে করোনা ভাইরাস প্রতিরোধ জেলা্ কমিটি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com