বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে ১০ টাকা কেজির চালসহ ডিলার গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩০৮ দেখা হয়েছে
আইকন ফাইল ফটো।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০ টাকা  কেজির ৩৫৭ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আলাউদ্দিন হোসেন নামে এক ডিলারকে গ্রেফতার করেছে পুলিশ।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এ প্রতিবেদককে জানান, ডিলার আলাউদ্দিন হোসেন ১০ টাকা কেজি ৩৫৭ কেজি মূল্যের সরকারি চাল প্রতিবেশী আবু বক্কর মোল্লার বাড়িতে লুকিয়ে রাখেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামে আবু বক্করের বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত চাল উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই গ্রামের মোকছেদ আলীর ছেলে।

এসময় বাড়ির মালিক আবু বক্কর মোল্লা জিজ্ঞাসাবাদে বলেন, ডিলার আলাউদ্দিন জোর করে ওই চাল রেখে গেছেন। এরপর নিজ বাড়ি থেকে ডিলার আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে এস আই আসাদুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে গ্রেফতারকৃত ডিলারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ চাল চুরির ঘটনায় আর কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com