শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

টাঙ্গাইলে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলাটিতে ১২ জনের দেহে করোনারভাইরাসে সংক্রমণ শনাক্ত হলো।    

আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ রোকনুজ্জামান খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনার পর মঙ্গলবার সকালে আক্রান্তের বাড়িসহ আশেপাশের মোট ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।      

তিনি ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তার বাড়ি নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে। এ নিয়ে উপজেলাটিতে মোট ৪ জন আক্রান্ত হলেন।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, গত ১০ এপ্রিল ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন ওই ব্যক্তি ।

পরে রবিবার তার নমুনা সংগ্রহ করে সোমবার ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

তিনি আরও জানান, এর আগেও উপজেলাটিতে ওই ওষুধ কোম্পানিতে কাজ করা আরেক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা একই সঙ্গে কাজ করলেও আলাদা থাকতেন বলেও জানান তিনি।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com