শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড রাখায় এক মেম্বারকে জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের এক মেম্বারকে ৭টি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড নিজের কাছে রাখায় একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই জরিমানা করেন। এসময় তার কাছ থেকে ৭টি কার্ড উদ্ধার করা হয়। কার্ডধারী সকলেই মৃত্যু বরণ করেছেন।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, সিলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার ছানোয়র মৃত সাতজন ব্যক্তির কার্ড নিজের কাছে রেখে চাল উত্তোলন করার চেষ্টা করছিল। আমরা তাকে আটক করি। এই কার্ডগুলোর মালিক মারা গেছে। নিয়ম অনুযায়ী কার্ডগুলো আমাদের কাছে জমা না দিয়ে নামে বেনামে চাল উত্তোলন করে আত্মসাৎ করে আসছিল।

আজ মোবাইল কোর্টের মাধ্যমে একলাখ টাকা জরিমান করেছি সেই সাথে তার মেম্বারশীপ বাতিলের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় কাছে পাঠানো হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com