বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় আরও ৯ জনের মৃত্যু ।। নতুন শনাক্ত ৪৩৪

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩০১ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস:  গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জন ব্যক্তি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এই নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১১০ জন। নতুন যে ৯ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ৪ জন।  

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৪৩৪ জন। এই নিয়ে দেশে এই পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩,৩৮২ জন।

গত ২৪ ঘণ্টায় ২,৯৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

অধ্যাপক ডা. নাসিমা জানান ৯ জন মৃতের মধ্যে ষাটোর্ধ্ব তিনজন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন এবং ৪০ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন।

তিনি বলেন এখনও ঢাকা জেলায় সর্বাধিক করোনা আক্রান্ত ব্যক্তি পাওয়া যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন এবং এ পর্যন্ত মোট ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com