শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

ধনবাড়ীতে টিসিবি’র মালামাল জব্দ ।।থানায় মামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ী পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনের তালাবদ্ধ একটি কক্ষ থেকে টিসিবি’র বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ।

এ ঘটনায় ধনবাড়ী থানায় সোমবার (২০ এপ্রিল) রাতেই মামলা হয়েছে। জব্দ করা টিসিবি‘র ওই মালামালের মালিক পলাতক রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পুরান কাপড় হাটি ও পৌর সুপার মার্কেটের নব-নির্মিত ভবনে অভিযান চালিয়ে ধনবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদা খানম এর উপস্থিতিতে মজুদ করা টিসিবি‘র এ মালামাল জব্দ করেছে ধনবাড়ী থানা পুলিশ ।

স্থানীয়রা জানান, ধনবাড়ী পৌরসভা কর্তৃক পুরান কাপড় হাটিতে পৌর সুপার মার্কেট নির্মাণ শেষে দীর্ঘদিন ধরে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মার্কেটের প্রতিটি কক্ষ তালাবদ্ধ। এরই একটি কক্ষ থেকে পুলিশ টিসিবি’র বিপুল পরিমাণ এ মালামাল উদ্ধার করে জব্দ করেছে।

এর মালিককে খুঁজে না পাওয়ার বিষয়টিতে এলাকাবাসী ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন।

ধনবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদা খানম জানান, টিসিবি’র মালামাল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে মালামালের পরিমাণসহ বিস্তারিত জানা যাবে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্বোধন হওয়ার অপেক্ষায় পৌরসভার নব-নির্মিত মার্কেটের একটি তালাবদ্ধ ঘর থেকে ৪০ বস্তা ছোলা ও ২ লিটারের ৭২ বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। তেল টিসিবি’র প্রমাণ পাওয়া গেলেও ছোলা টিসিবি’র কিনা জানা যায়নি। এসব মালের মালিককে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা জানান, এ ব্যাপারে ধনবাড়ী থানায় সোমবার রাতেই মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আর প্রকৃত অপরাধী নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com