শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

মির্জাপুরে সাংবাদিকদের পিপিই দিলেন উপজেলা চেয়ারম্যান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৬৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর এনায়েত হোসেন মন্টু মির্জাপুরে কর্মরত সাংবাদিকদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা ও সাবেক সভাপতি নিরঞ্জন পালের হাতে এই পিপিই তুলে দেন।

মীর এনায়েত হোসেন মন্টু বলেন, সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। এরমধ্যে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে সারাদেশ তথা বিশ্বের সঠিক খবর পাচ্ছে।

সাংবাদিকরা সংবাদ প্রচার ও প্রকাশ না করলে দেশের মানুষ এতো বেশি সচেতন হতো না। তাই তিনি সাংবাদিকদের মধ্যে পিপিই বিতরণের উদ্যোগ নেন। ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এসময় মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মির্জাপুরে কর্মরত সাংবাদিকের সুরক্ষায় পিপিই দেয়ায় মীর এনায়েত হোসেন মন্টুকে ধন্যবাদ জানিয়ে তার

প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com