বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় আরও ১০ জনের মৃত্যু ।। নতুন শনাক্ত ৩৯০ জন; ৫৫ জেলায় করোনা সংক্রমণ

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২৯৩ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১২০ জন। যে ১০ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৩ জন।

৬৪ জেলার মধ্যে ৫৫ জেলায় করোনা আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। ঢাকা শহরের মধ্যে করোনার সংক্রমণ এখনও অনেক বেশি।   

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি বলেন গত ২৪ ঘণ্টায় দেশে ৩০৯৬ টি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নতুন শনাক্ত হয়েছে ৩৯০ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত মোট সংখ্যা ৩৭৭২।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান যে ১০ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকার ভিতর ৭ জন এবং বাকি তিনজন ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইল প্রতি জেলায় একজন করে।

বয়সের বিশ্লেষণে ষাটোর্ধ্ব ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের ২ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছে।  

ঢাকা বিভাগের চারটি জেলায় করোনা সংক্রমণ করেছে ব্যাপক হারে নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ এবং নরসিংদীতে।         

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯২ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com