রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জ চেম্বার এর খাদ্য সহায়তা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে কর্মহীন অসহায় ও দুস্থ ৩০০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেছে জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি।

বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কর্নেল মালেক টাওয়ার প্রাঙ্গণে  এই খাদ্যসহায়তা প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, চেম্বার অব কমার্সের সহসভাপতি আফসার উদ্দিন সরকার, পরিচালক সুলতানুল আজম খান আপেল, সুদেব কুমার সাহা, জাহিদুল ইসলাম জাহিদ,  রফিকুল ইসলাম পরান সহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অপর দিকে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা কামাল-সুলতানা ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পেলো পাঁচশ কর্মহীন দু:স্থ্ ব্যক্তি।

মফিজুল ইসলাম খান কামাল জানান তাঁর নিজের এক বছরের মুক্তিযোদ্ধা ভাতা এক লাখ ২০ হাজার টাকা এবং মরহুম স্ত্রী সুলতানা কামালের ৫০ হাজার টাকা দিয়ে এই খাদ্য সহায়তা দেয়া হয়েছে।   

এদিকে চলমান করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ২শত দু:স্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

বৃহস্পতিবা দুপুরে মানিকগঞ্জ পৌরসভার ২শত পরিবারের হাতে চাল, ডাল ও আলু তুলে দেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, সাধারণ সম্পাদক আসলাম খান বাবু ও পৌর শাখার সভাপতি ইকবাল হোসেনসহ নেতৃবৃন্দরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com