বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

ধুনটে শিক্ষিকা গোশত কর্মহীন বিধবাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার ধুনটে স্কুল শিক্ষিকা ফৌজিয়া বিথি বাড়িতে পালিত ছাগল জবাই করে গোশত এলাকার অসহায় বিধবা ও প্রতিবন্ধীদের বাড়িতে পৌঁছে দিয়েছেন।

বুধবার রাতে উপজেলার বেলকুচি গ্রামে এ ঘটনায় তিনি জনগণের প্রশংসা কুড়িয়েছেন। বিথি এর আগে করোনাভাইরাস থেকে জনগণকে বাঁচাতে নিজ উদ্যোগে মাস্ক তৈরি করে বিতরণ করেছেন। এছাড়া জনগণকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করেন।

জানা গেছে, ধুনট উপজেলার বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনের মেয়ে ফৌজিয়া বিথি ছোটবেলা থেকেই জনসেবার সাথে জড়িত। শিক্ষকতার পাশাপাশি এলাকার নারীদের আপদে-বিপদে পাশে দাঁড়ানো, তাদের চিকিৎসাসহ  নানা প্রয়োজনে সহযোগিতা করেন।

লকডাউনে গ্রামের কর্মহীন মানুষরা অনেকদিন গোশত খেতে পারেন না। তাই তিনি বাড়িতে পালন করা একটি ছাগল জবাই করে গোশত অসহায় দুস্থ বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেন।

বুধবার রাতে ছাগল জবাই করে গোশত বাড়ি বাড়ি পৌঁছে দেন। গোশত পেয়ে অসহায়রা খুব খুশি হয়েছেন।

শিক্ষিকা বিথি জানান, মানুষের জন্য কিছু করতে পারলে তার ভালো লাগে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com