বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

নওগাঁয় ট্রাকে ধর্ষণের চেষ্টা।। চালক গ্রেপ্তার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ২৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : চলন্ত ট্রাকে চালকসহ ৪ হেলপারের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার নওগাঁ থেকে মহাদেপুরগামী ট্রাকের চালক বিপদগ্রস্থ এক নারীকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার কথা বলে ট্রাকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ট্রাক চালক সেলিমকে (৩০) ধরে রেখে পুলিশে সোপর্দ করে। 

জানা যায়, গত সোমবার সন্ধায় নওগাঁ থেকে মহাদেবপুরগামী ট্রাকে এক বিপদগ্রস্থ নারীকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য ট্রাকে তুলে নেয়। চলন্ত ট্রাকটি রাত ৯টার দিকে মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর মহিশবাথান ঘাটে বালু মহলে পৌঁছে। এমন সময় ট্রাক চালক সেলিম (৩০) ট্রাকের উপর নারীকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে ট্রাক চালক সেলিমকে হাতে নাতে আটক করে। তাকে মারধর করে ঘটনাস্থলে বেঁধে রাখে।

পরে ট্রাকচালক সেলিমকে থানায় সোপর্দ করার নামে বুঝে নিয়ে ইজারাদার মোয়াজ্জেম হাজী তাকে ছেড়ে দেয়। পরে থানা পুলিশের চাপের মুখে আওয়ামী লীগ নেতা বালু মহাল ইজারাদার মোয়াজ্জেম হাজী চালক সেলিম কে থানায় সোপর্দ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।

এ ঘটনার খবর পেয়ে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বুজরকান্তি গ্রাম থেকে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ওই নারী বাদী হয়ে মঙ্গলবার ট্রাক চালক সেলিম (৩০), হেলপার সোবহান (২০), জাহিদ (১৯), সুমন ওড়ফে কিস্তিকে আসামী করে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চালক গ্রেপ্তার রয়েছে। ঘটনা প্রাথমিক তদন্তে প্রমাণিত।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com