বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল নয়: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ২৯০ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে এ বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  

আজ বৃহস্পতিবার দুপুরে  করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী এই কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে এ বিষয়টি সঠিক নয়। সরকার এরকম কোন ধরণের ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই হাসপাতাল এবং একই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আহ্বান জানান কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন ধরণের বিবৃতি দেবেন না। তার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং যা সরকারের নীতির বহির্ভূত।

জাহিদ মালেক বলেন কোন হাসপাতালই লকডাউন করা হয় নাই এবং হবে না। অন্যান্য হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা বজায় আছে এবং থাকবে। আমাদের সকল হাসপাতালে যে সমস্ত ওষুধ সরকার দিয়ে থাকে সেগুলোর সরবরাহ এখনও অব্যাহত রয়েছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com