রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৫২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় শারমিন আক্তার (১৩) নামে এক শিশু মারা গেছে। ঝড়ে ওই কিশোরির বাবা ও কাইয়ুম নামের এক প্রতিবেশী আহত হয়েছেন।

বৃস্পতিবার বিকেলে প্রচন্ড কালবৈশাখী ঝড়ের এই ঘটনা ঘটে। নিহত শারমিন উপজেলার কলিয়া ইউনিয়নের বেকুউয়াইল গ্রামের আবু হানিফের মেয়ে। সে জগতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।

কলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আইনুদ্দিন জানান, ঝড়ের সময় ওই কিশোরীসহ আরো দুইজন বাড়ির উঠানে আম কুড়াচ্ছিল। এসময় একটি নারিকেল গাছ ভেঙ্গে তাদের ওপর পড়লে ঘটনাস্থলে শিশু মারা যায়।  

আহত হয় শিশুর বাবা হানিফ ও প্রতিবেশী কাইয়ুম। গুরুতর অবস্থায় তাদের দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, ঝড়ে কলিয়া ইউনিয়নসহ আশেপাশের এলাকার বেশ কিছু বাড়িঘর ও ফসলের ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি ভেঙ্গে গেছে। গাছপালা ঘরবাড়ি সহ শিলাবৃষ্টিতে বেশির ভাগ ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে ।

জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, আমার ইউনিয়নে প্রায় ২০টি বাড়িঘর, ২ শতাধিক গাছপালা ও ফসলি জমির ভূট্রাসহ আবাদি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে সদর চকমিরপুর ইউপি চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে কালবৈশাখী ঝরের ভয়াবহ তান্ডবে প্রায় ২৫ টি কাঁচাঘর বাড়ি ৩ শত গাছপালা, বাঁশঝাড় সহ আবাদি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com