শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

একই পরিবারের আরও চারজনসহ টাঙ্গাইলে করোনা আক্রান্ত ১৮ জন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে একই পরিবারের ৪ জনসহ গোপালপুরে আরো একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায মোট ১৮ জন করোনায় আক্রান্ত হলো ।

টাঙ্গাইলে করোনা রোগীর সংস্পর্শে  আসা একই পরিবারের আরও চারজন আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডা.  মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার  সকালে জেলা সিভিল সার্জন বলেন আক্রান্তরা হলেন স্বামী, স্ত্রী , তাদের দুই ছেলে এবং এক মেয়ে। তারা জেলার সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা। অপরদিকে গোপালপুরে পোশাক শ্রমিক এক যুবতী করোনায় আক্রান্ত হয়েছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বলেন ঢাকা ফেরত কাঁচামাল ব্যবসায়ী উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা রিপন গত ২১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তার সংস্পর্শে আসা আরও ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে রিপনের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের করোনা পজিটিভ এসেছে।

এর আগে রিপনের করোনা পজিটিভ আসার পর তার বাড়িসহ আশেপাশের ৩২টি বাড়ি লকডাউন করা হয়েছিল। তার সবাই সুস্থ আছেন। এজন্য তাদের ওই বাড়িতে রাখা হয়েছে।         

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন জেলার বিভিন্ন উপজেলা থেকে বুধবার ১১৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। এদের মধ্যে জেলার সখীপুরে চারজন ও গোপালপুরে একজনের করোনা পজিটিভ এসেছে। আইইডিসিআর থেকে রাতে ফোনে বিষয়টি জানানো হয়।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী বলেন ‘পোশাক শ্রমিক এক যুবতী কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়িতে ফেরেন। এরপর তার জ্বর, সর্দি দেখা দেয়। নমুনা সগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হলে তার নমুনায় করোনা পজিটিভ আসে’।    

এ নিয়ে জেলায় মোট ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com