বাংলা হেডলাইনস: করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি অহেতুক ‘বিভ্রান্তির ভাইরাস’ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
‘করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি আজ অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে,’ ওবায়দুল কাদের রাজধানীতে তাঁর সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন।
তিনি বলেন কেউ কেউ করোনা প্রতিরোধে আজ জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে আহ্বান জানিয়েছে। কিন্তু আজ সারা দুনিয়ায় করোনা প্রতিরোধে কোথাও টাস্কফোর্স দলীয়ভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলার কোন নজির কোথাও নেই।