বাংলা হেডলাইনস: বাংলাদেশের আকাশে আজ শুক্রবার পবিত্র রমযান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল থেকে মাসব্যাপী রোযা শুরু হচ্ছে।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির রমযানের চাঁদ দেখার বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোযা শুরু।’