বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরে মালয়েশিয়া প্রবাসীর দোতলা বাড়ি থেকে স্ত্রী স্মৃতি ফামেতা ও ৩ সস্তান ফাদিন, নূরা ও হাওয়ারীনের গলাকাটা লাশ উদ্ধারের পর হত্যার আলামত মিলেছে।
জেলা পুলিশ সুপার শামসুন্নাহার জানায়, হত্যার পূর্বে মা ও দুই মেয়েকে ধর্ষণ করেছে দূর্বৃত্তরা। এর পর তাদের গলা কেটে হত্যা করা হয়। তবে হত্যার মূল কারণ এখনো জানা যায়নি।
তিনি আরো বলেন, স্মৃতি ফাতেমা ইন্দোনেশিয়ার বংশোদ্ভুত। প্রায় বিশ বছর আগে মালয়েশিয়া প্রাবাসী কাজল মিয়ার সাথে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয় তাদের। এরপর থেকেই এখানে বসাবস করছিলেন।
আজ সকালে শ্রীপুর থানায় নিহত স্মৃতি ফাতেমার শ্বশুর আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেছেন।
থানার ওসি মো.লিয়াকত আলী জানান, গতকাল থেকেই পুলিশের একাধিক দল হত্যার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে। আজ সকালে নিহত স্মৃতি ফাতেমার শ্বশুর বাদী হয়ে অজ্ঞানামা বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ খুব শীঘ্রই তদন্ত সাপেক্ষে হত্যার রহস্য উম্মোচন করে আসামী গ্রেপ্তারের কথাও জানান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে জলার শ্রীপুর উপজেলার আবদার এলাকার প্রবাসী কাজল মিয়ার দোতলা বাড়ি থেকে তাঁর স্ত্রী ও ৩ সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ।