বাংলা হেডলাইন: করোনা ভাইরাস প্রতিরোধে যে সম্মিলিত উদ্যোগ নেয়ার কথা ছিল তা নিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘আওয়ামী লীগ’ সরকারের আমলে বিভিন্ন সময়ে দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মী এবং তাদের পরিবারের জন্য ঈদ উপহার বিতরণের সময় এ অভিযোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন ‘করোনা ভাইরাস প্রতিরোধে যে সম্মিলিত উদ্যোগ নেয়ার কথা ছিল তা নিতে সরকার ব্যর্থ হয়েছে। এক কথায় তারা (সরকার) করোনা ভাইরাস মোকাবিলায় পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সরকারের একলা চলো নীতি, একদলীয় শাসন ব্যবস্থার যে নীতি, সেই নীতির কারণেই আজ জনগণ ঝুঁকির মধ্যে রয়েছে।’
ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনক হচ্ছে যে, সত্য কথাটি আমরা জানতে পারছি না, ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি না। যে কথা সরকারের তরফ থেকে বলা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কতটুকু মিল আছে সে সম্পর্কে জনগণের মধ্যে ইতিমধ্যে প্রশ্নে উঠেছে।’