বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খন্দকার আসাদুজ্জামান আর নেই

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুর আসনের তিন বারের সাবেক সাংসদ এবং   মুজিবনগরে বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান আর নেই।

দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত থেকে আজ শনিবার  বিকাল সোয়া চারটার দিকে ঢাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর ছয় মাস।
খন্দকার আসাদুজ্জামান ১৯৩৫ সালের ২২ অক্টোবর টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন।

তিনি টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয়বার এবং ২০১৪ সালে ৩য় বারের জন্য জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com