শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

নিখোঁজ শিশুর লাশ উদ্ধার।। বাবার দাবি হত্যা

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের একদিন পর শিশু সুজনের (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বখতিয়াপাড়া এলাকার একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

সুজন উপজেলার গড়বাড়ি গ্রামের আন্নাছ আলীর ছেলে। সে গড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

জানা যায় শুক্রবার সন্ধ্যার পর বাড়ি থেকে সুজন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির করেও তাকে পাওয়া যায়নি । শনিবার সকালে স্থানীয়রা শিশুটির লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

পরিবারের দাবি সুজনকে কেউ হত্যা করে লাশ পানিতে ফেলে গেছে।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন শিশুর বাবা তাকে জানিয়েছে  শুক্রবার সন্ধ্যার পর তার ছেলে নিখোঁজ হন। শত্রুতা করে কেউ তার সন্তানকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। শিশুটির শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে।

সখীপুর থানার ওসি আমীর হোসেন বলেন শনিবার দুপুরে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com