বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

‘সত্য কথাটি আমরা জানতে পারছি না’: ফখরুল

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইন: করোনা ভাইরাস প্রতিরোধে যে সম্মিলিত উদ্যোগ নেয়ার কথা ছিল তা নিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘আওয়ামী লীগ’ সরকারের আমলে বিভিন্ন সময়ে দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মী এবং তাদের পরিবারের জন্য ঈদ উপহার বিতরণের সময় এ অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন ‘করোনা ভাইরাস প্রতিরোধে যে সম্মিলিত উদ্যোগ নেয়ার কথা ছিল তা নিতে সরকার ব্যর্থ হয়েছে। এক কথায় তারা (সরকার) করোনা ভাইরাস মোকাবিলায় পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সরকারের একলা চলো নীতি, একদলীয় শাসন ব্যবস্থার যে নীতি, সেই নীতির কারণেই আজ জনগণ  ঝুঁকির মধ্যে রয়েছে।’

ফখরুল  বলেন, ‘দুর্ভাগ্যজনক হচ্ছে যে, সত্য কথাটি আমরা জানতে পারছি না,  ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি না। যে কথা সরকারের তরফ থেকে বলা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কতটুকু মিল আছে সে সম্পর্কে জনগণের মধ্যে ইতিমধ্যে প্রশ্নে উঠেছে।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com