বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

মোবাইলে গান তুলতে গিয়ে ধর্ষণের শিকার : যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ২৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে একটি কম্পিটারের দোকানে মোবাইলে গানলোড দিতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার পর পুলিশ ওই দোকান মালিককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আতাউর রহমান (৩২) ফুলকোচা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। বর্তমানে তার ৩জন স্ত্রী রয়েছে।

সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফুলকোচা গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরী ছোনগাছা বাজারে আতাউর রহমানের কম্পিটারের দোকানে মোবাইলে গানলোড দিতে যায়। ওই সময় দোকান মালিক আতাউর দোকানের সাটার বন্ধ করে দোকানের ভিতরেই ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ কাজে সহযোগিতা করে আরও দু’জন। এরপর বাড়িতে ফিরে গিয়ে মেয়েটি ঘটনা জানালে স্বজনরা থানায় সংবাদ দেয়। রাতেই আসামী আতাউরকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।

শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com