মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

গাজীপুরে বেতনের দাবিতে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় আটলানটেক্স এ্যাপারেলস (প্রা:)লি: নামে একটি পোশাক  কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে  কারখানার সামনে সালনা-শিমুলতলী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

এছাড়া, স্টাইল ক্যাপ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

শ্রমিকরা জানায়, করোনা আতঙ্কে সারাদেশে গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষনা করা হলে শ্রমিকরা বেতন বকেয়া রেখেই বাড়ি চলে যায়। পরে মালিকপক্ষ কারখানা চালু করলে শ্রমিকরা কাজে যোগ দেয়। কিন্তু মার্চ মাসের বকেয়া বেতন দিতে গরিমসি শুরু করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে।

পরে আজ সকালে শ্রমিকরা একমাসের বকেয়া বেতনের দাবিতে কারখানায় কর্মবিরতি ঘোষনা করে বিক্ষোভ শুরু করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com