বাংলা হেডলাইনস: বর্তমান বিশ্বে তথ্য লুকানোর কোন সুযোগও নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার দুপুরে ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের জবাব দেন।
গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এক প্রেস ব্রিফিঙে অভিযোগ করেন করোনা বিষয়ে সরকার সত্য গোপন করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোন বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকানোর কোন সুযোগও নেই ‘।
তিনি বলেন ‘সরকার করোনা সংকট মোকাবেলায় জনগণকে সাথে নিয়ে দিনদিন অধিকতর সক্ষমতা অর্জন করছে। এটা আপনাদের মনোকষ্টের কারণ।’
সেতুমন্ত্রী বলেন আমরা এখনও আহ্বান জানাই এই দুর্যোগে মোকাবেলায় ইতিবাচক ভূমিকা নিয়ে আসুন গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করি। আপনারা করোনা নিয়েও পুরনো নালিশের রাজনীতি শুরু করেছেন।