বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সহযোগিতায় করোনা ভাইরাস মোকাবেলায় রাঙ্গামাটির কিল্লামুড়া এলাকায় কর্মহীন হতদরিদ্র ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার হতদরিদ্রদের মাঝে এইসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন, সাবেক ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রদীপ কুমার ত্রিপুরা, উজ্জলত্রিপুরা, ইমন ত্রিপুরা, রোবেল ত্রিপুরা, মেঘনাথ ত্রিপুরাসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় কিল্লামুড়া এলাকার আমতলী, মধ্যআদাম, কার্বারী পাড়া, কিল্যামুড়া স্কুল প্রাঙ্গণে ৫০ পরিবারের মাঝ চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, লবন বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে সাবেক ত্রিপুরা কল্যাণ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা বলেন, করোনা মোকাবেলায় দেশের মানুষের সাথে আছে সরকার। তেমনি কিল্লামুড়া এলাকার এই হতদরিদ্র পরিবাররা যাতে করে দুইবেলা খেয়ে বেঁচে থাকতে পারে তার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।