বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

গাজীপুরে র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত ।। অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরের পূবাইলের সাতকোয়া এলাকায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রবিউল ইসলাম রবু সিটি কর্পোরেশন টঙ্গী এলাকার মানিক মিয়ার ছেলে।

র‍্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে একদল মাদক ব্যবসায়ী পূবাইলের সাতকোয়া এলাকায় মাদক কেনা বেচার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়।

এসময় মাদক ব্যবসায়ীরা অভিযানের বিষয়টি টের পেয়ে র‍্যাব সদস্যদের ওপর গুলি ছুড়ে। র‍্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে রবিউল ইসলাম রবু গুলিবিদ্ধ হন এবং তার অপর  সহযোগী ৫-৬জন মাদক ব্যবসায়ী পালিয়ে যান।

সন্ত্রাসীদের গুলিতে আহত হন র‍্যাবের সৈনিক কামরুল ইসলাম। পরে ঘটনাস্থল থেকে রবুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নিহত রবিউল ইসলাম রবুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১১ রাউন্ড গুলি এবং ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com