শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রাণ না পেয়ে সড়ক অবরোধ

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষেরা ত্রাণ না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে  প্রায় দেড় ঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর-শেরপুর মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন।

পরে ইউএনও, উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যানের আশ্বাসে তারা অবরোধে তুলে নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকারি খাদ্য সহায়তা তারা এখনো পাননি। ঘরে খাবার নেই, সন্তানরা না খেয়ে রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ কেউ খোঁজ নেননি।

খবর পেয়ে ইউএনও অঞ্জন কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন। 

তিনি দ্রুততম সময়ে খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন।

ইউএনও বলেন তাদের নাম, ঠিকানা সংগ্রহ করা হয়েছে এবং বাকি থাকলে তাদের নামের তালিকা করে উপজেলায় পাঠাতে বলা হয়েছে। তাদের ঘরে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।     

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com