মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

বাংলাদেশের ১১ রাষ্ট্রদূতের সাথে ভিডিও কনফারেন্স করলেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ২৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত প্রবাসীদের জন্য খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি প্রবাসী শ্রমিকরা যেন পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্বের চাকুরিতে পুনর্বহাল হতে পারে সে জন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা গ্রহণের নির্দেশনা দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

মন্ত্রী আজ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ১১ রাষ্ট্রদূত ও মিশন প্রধানের সাথে ভিডিও কনফারেন্সের সময় এ নির্দেশনা দেন।

সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, লেবানন, ইরাক, ইরান, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের রাষ্ট্রদূত এবং মিশন প্রধানগণ এ কনফারেন্সে অংশগ্রহণ করেন।

উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের কেউ যদি ফেরত আসে, তবে  ন্যায্য বেতন ও ভাতা পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে বললেন পররাষ্ট্রমন্ত্রী ।

এ সময় তিনি বলেন, প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হবে, তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com