বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাইরে ঘোরাফেরা ও সরকারি নির্দেশ অমান্য করার দায়ে ১৪ জনকে ৫৪ হাজার ৭’শ টাকা জরিমানা করেছে র্যাব-১২’র ভ্রাম্যমাণ আদালত।
র্যাব -১২’র মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পরিচালক লেঃ এম এম এইচ ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে রোববার প্রায় দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট জেলার নির্বাহী ম্যাজিষ্টেট সরকার অসীম কুমারের আদালতে হাজির করা হলে বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।