শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

করোনায় মারা গেলেন সিরাজগঞ্জ সদরের কানুনগো

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ আব্দুল কাইয়ুম মুন্সী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত ২৭ এপ্রিল নিজ বাসভবন ঢাকায় মারা যান তিনি । তিনি  প্রায় দশ দিন যাবৎ করোনা ভাইরাসের উপসর্গ জ্বর,সর্দি-কাশিতে ভুগছিলেন।

তিনি প্রায় ৫ মাস যাবৎ সদর উপজেলা ভূমি অফিসে কর্মরত ছিলেন। গত ২৬ মার্চ হতে অফিস বন্ধ হলে কর্মস্থল ত্যাগের অনুমতি নিয়ে ঢাকায় নিজ বাসায় অবস্থান করেন এবং সেখান থেকে করোনায় আক্রান্ত হন।

মৃত্যুর পরে তার নমুনা সংগ্রহ করে টেস্ট করে তার করোনা পজেটিভ পাওয়া যায়।

তিনি ১ জুন ১৯৬৮ সালে কুমিল্লা জেলার দ্বেবীদার উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে তার নিজ গ্রামে বিশেষ ব্যবস্থাপনায় সমাহিত করা হবে বলে জানা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ কন্যা রেখে যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com