শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

দুপচাঁচিয়ায় হাট লাগানোয় ইজারাদারকে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি নির্দেশ অমান্য করে ধাপসুলতানগঞ্জ হাট লাগানোর অপরাধে অন্যতম ইজারাদার আলহাজ্ব নুরুল হক তালুকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের ভ্রাম্যমাণ আদালত এ দন্ড দেন।

আদালত সূত্র জানায়, করোনাভাইরাস প্রতিরোধে ধাপসুলতানগঞ্জ হাট না লাগাতে নির্দেশ দেয়া হয়। কিন্তু সে নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার হাট লাগানো হয়। হাটে প্রচুর জনসমাগম ঘটে।

এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন জানান, দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় এ জরিমানা করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com