বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

মানিকগঞ্জে আইসোলোশন ওয়ার্ডে মারা যাওয়া ৩ জনের কেউই করোনায় আক্রান্ত ছিলেন না

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৬৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলোশন ওয়ার্ডে নিহত ৩ ব্যক্তির কেউই করোনায় আক্রান্ত ছিলেন না। আজ শুক্রবার দুপুরে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।

ডা. আরশ্বাদ উল্লাহ জানান, নিহতের মধ্যে ঘিওর উপজেলার কেল্লাই গ্রামের আব্দুল মাজেদ (৫৫), মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রামের স্বপন কুমার মন্ডল (৫০) মারা গেছেন বুধবার দিবাগত মধ্যরাতে এবং মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী জরিনা বেগম(৫০) মারা যান বুধবার সন্ধ্যায়।

নিহতরা সবাই শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত ছিলেন। তাঁদের সকলেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছিল। পরীক্ষায় তাদের নেগেটিভ ফল এসেছে বলে জানান তিনি।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার কারণে নিহত আব্দুল মাজেদের দাফন বিশেষ ব্যবস্থা্য় করা হয়। একইসাথে তার বাড়ি লকডাউন এবং তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের ১৪ দিনের কোযারেন্টাইনে রাখা হয়। তার নেগেটিভ ফল আসার সাথে সাথেই লকডাউন খুলে দেওয়া হযেছে এবং কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ইতিমধ্যেই মুক্ত ঘোষণা করে মাইকিং করা হয়েছে।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রামের স্বপন কুমার মন্ডল এবং পৌর এলাকার পরিচ্ছন্নতাকর্মী জরিনা বেগমের বাড়িও লকডাউন খুলে দেওয়া হয়েছে এবং কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মুক্ত ঘোষণা করা হযেছে।

উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় মোট ২১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মানিকগঞ্জ পৌর এলাকার ৩ বাড়ির ৮ জনসহ ৩ জন চিকিৎসক, ২ জন স্বাস্থ্যকর্মী ও ২ জন পুলিশ সদস্য রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com