বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে অসহায় দু:স্থ্ ৫০০ পরিবারের মাঝে অর্থ সহায়তা দিয়েছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম )।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর জীবিকা উন্নয়ন কেন্দ্র মানিকগঞ্জ সদর প্রকল্পের আওতায় উপকারভোগী প্রতি দুস্থ্ পরিবারকে ৩ হাজার টাকা করে মোট ১৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে।
আজ দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকার কেওরজানি মাদার ফাউন্ডেশনের আমবাগান প্রাঙ্গনে এই অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের মানিকগঞ্জ শাখার সভাপতি সাবেক পৌর মেয়র মো: রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল লতিফ তোতা উপস্থিত ছিলেন।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের মানিকগঞ্জ শাখার সভাপতি মো: রমজান আলী বলেন, করোনা সংক্রমনরোধে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট দুস্থ্ অসহায় মানুষদের পাশে রয়েছে। উপকারভোগী অসহায় প্রতি পরিবারকে ৩ হাজার টাকা করে মোট ৫০০ পরিবারকে ১৫লক্ষ টাকা প্রদান করছে। এছাড়া যাদের ঘর নেই তাদের ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হবে।