শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

বিজিবি’র অভিযানে এপ্রিল মাসে ১৪ কোটি ৯৪ লাখ টাকার চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকা সহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৪ কোটি ৯৪ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ লাখ ১০ হাজার ৬২১ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ হাজার ৯৫১ বোতল ফেনসিডিল, ১ হাজার ৪৩৯ বোতল বিদেশি মদ, ২৯০ লিটার বাংলা মদ, ২৯ ক্যান বিয়ার, ৫৬০ কেজি গাঁজা,  ৪০০ গ্রাম হেরোইন, ১ হাজার ৫৪টি ইনজেকশন, ২ হাজার ১৭৯টি এ্যানেগ্রা/ সেনেগ্রা ট্যাবলেট এবং ৮৭ হাজার ৪৭০টি অন্যান্য ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ হাজার ৪৪টি কসমেটিক্স সামগ্রী, ৩২টি শাড়ি, ১০০টি তৈরী পোশাক, ২৭৫ মিটার থান কাপড়, ৫৪৩  ঘনফুট কাঠ, ১১১ কেজি চা পাতা, ১০ হাজার ১২০ কেজি কয়লা, ৩টি প্রাইভেট কার, ১টি পিকআপ, ১০টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৫৯টি মোটর সাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ৩টি অন্যান্য ধরণের অস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি আইইডি এবং ৭ রাউন্ড গুলি।

এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবা-সহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৫ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১ জন বাংলাদেশি নাগরিক ও ১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তথ্য অধিদফতরের এক প্রেস রিলিজে আজ জানানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com