রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে ৫০০ দুস্থ্ পরিবারের পাশে সিজেডএম

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে  অসহায় দু:স্থ্ ৫০০ পরিবারের মাঝে অর্থ সহায়তা দিয়েছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম )।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর জীবিকা উন্নয়ন কেন্দ্র মানিকগঞ্জ সদর প্রকল্পের আওতায় উপকারভোগী প্রতি দুস্থ্ পরিবারকে ৩ হাজার টাকা করে মোট ১৫ লক্ষ টাকা দেওয়া হচ্ছে।

আজ দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকার কেওরজানি মাদার ফাউন্ডেশনের আমবাগান প্রাঙ্গনে এই অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের মানিকগঞ্জ শাখার সভাপতি সাবেক পৌর মেয়র মো: রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল লতিফ তোতা উপস্থিত ছিলেন।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের মানিকগঞ্জ শাখার সভাপতি মো: রমজান আলী বলেন, করোনা সংক্রমনরোধে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট দুস্থ্ অসহায় মানুষদের পাশে রয়েছে। উপকারভোগী অসহায় প্রতি পরিবারকে ৩ হাজার টাকা করে মোট ৫০০ পরিবারকে ১৫লক্ষ টাকা প্রদান করছে। এছাড়া যাদের ঘর নেই তাদের ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com