বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: এখনো পর্যন্ত সারা দেশের মধ্যে তিন পার্বত্য জেলার একমাত্র রাঙ্গামাটি জেলা করোনা মুক্ত রয়েছে। আর রাঙ্গামাটি জেলাকে করোনামুক্ত রাখতে রাঙ্গামাটি জেলা প্রশাসন ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
শুক্রবার বিকাল থেকে রাঙ্গামাটির ৪টি প্রবেশপথ, কাউখালীর গোদারপাহাড়, কাপ্তাই বড়ইছড়ি, ঘাগড়ার রেষ্ট হাউজ চেক পোষ্ট, ও নানিয়ারচরের বেতছড়িতে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নজরদারী রাখা হয়েছে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ছাড়া আর কোন যানবাহন রাঙ্গামাটিতে প্রবেশ করতে পারছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যানবাহনের ড্রাইভার ও হেলপারদেরকে স্বাস্থ্য পরীক্ষায় পড়তে হচ্ছে। কোন ধরনের খারাপ লক্ষণ
দেখলেই তাদেরকে আটকে দেয়া হচ্ছে সেখানেই।
তবে শনিবার (২ মে) রাঙ্গামাটিতে সাপ্তাহিক হাট বার হওয়ায় রাঙ্গামাটিতে কিছু সংখ্যাক লোকজন তাদের প্রয়োজনীয় কাজ সাড়তে বাইরে বের হতে দেখা গেছে।
যারাই বের হয়েছে তাদেরকেই পড়তে হয়েছে মোবাইল কোর্টের নজরদারীতে। যারা প্রয়োজন দেখাতে পেরেছে তাদেরকে ছাড় দেয়া হয়েছে। আর যারা প্রয়োজন দেখাতে পারেনি তাদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসা হয়েছে।
শনিবার সকাল থেকে দেখা গেছে কঠোর অবস্থানে জেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সেনাবাহিনীর ৪টি মোবাইল টিম রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় এলাকায় দিয়ে টহল ব্যবস্থা জোরদার করেছে।
কাউকে ঘর থেকে বের হতে দিচ্ছে না।
এব্যপারে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, শহরে যেন বহিরাগত প্রবেশ না করে সে জন্য আমরা সচেষ্ট রয়েছি, রাঙ্গামাটি শহরের বেতবুনিয়ার প্রবেশ পথে বলে দেয়া আছে যেন নিত্য জরুরী প্রয়োজনীয় যানবাহন ছাড়া আর কিছু প্রবেশ করতে দেয়া না হয়।
এছাড়াও সুনামগঞ্জে ধান কাঠার জন্য আমরা যে সকল গাড়ির অনুমতি দিয়েছিলাম তাও আমরা বন্ধ করে
দিয়েছি।