রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

নওগাঁর দুই সংসদ সদস্য কোয়ারেন্টাইনে

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম এবং  নওগাঁ-৩ আসনের এমপি সলিম উদ্দিন তরফদার সেলিম হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এছাড়া সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান, সিভিল সার্জন আ ম আখতারুজ্জামানকেও  হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে শহীদুজ্জামান সরকারের নির্বাচনী এলাকায় তার সংস্পর্শে আসা উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদ বলেন, গত ২৭ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে সংসদ সদস্য ও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।

এ কারণে প্রাথমিকভাবে আমরা জেলার দুই এমপি, ডিসি, এসপিসহ উল্লেখিত ৬ জন হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করেছি।

এ ছাড়া সংসদ সদস্য ও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার এর নির্বাচনী এলাকা ধামইরহাট, উপজেলা নিবার্হী অফিসারসহ অন্যান্য সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তার সংস্পর্শে এসেছেন তাদের চিহিৃত করে হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করা হবে।

একইসঙ্গে তাদের সবার নমুনাও সংগ্রহ করা হবে বলেও জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদ। নওগাঁয় একজন এমপিসহ এ নিয়ে ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com