রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জ জেলা হাসপাতালে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু

  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা ২৫০ শয্যা হাসপাতাল ও ১০০ শয্যার করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালকে জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক  ছিটানোর কাজ শুরু করেছে পৌরসভা।

আজ দুপুরে মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম জীবাণুনাশক ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, পৌর কাউন্সিলর সুভাষ সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, মানিকগঞ্জ জেলা হাসপাতালসহ সদ্য তৈরি হওয়ায় করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালের চিকিৎসক, নার্সসহ আগতরোগীদের করোনা সুরক্ষায় জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিদিনই পৌরসভার গাড়ি এসে জীবাণুনাশক ছিটিয়ে দিবে।  এতে করোনার সংক্রমনরোধ হবে।

হাসপাতাল ছাড়াও মানিকগঞ্জ পৌর এলাকাকে জীবাণুমুক্ত রাখতে নিয়মিতভাবে জীবানুনাশক ছিটানো অব্যাহত রয়েছে।

এছাড়া যাদের করোনা সনাক্ত হচ্ছে তাদের বাসা-বাড়িতে গিয়ে নিয়মিত জীবাণুনাশক দিয়ে স্প্রে করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com