রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে ৬ শতাধিক পরিবারকে মুরগির ডিম দিলেন জনপ্রতিনিধি

  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ:   মানিকগঞ্জ সদর উপজেলার ৬ শতাধিক পরিবারের মাঝে মুরগির ডিম বিতরণ করেছেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা। 

সেই ধারাবাহিকতায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের জন্য ১৫০০ ডিম প্রদান করেন।

রোববার সকাল ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে এসব ডিম হস্তান্তর করেন তিনি। মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবলু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ সাংবাদিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা বলেন, সংবাদকর্মীরা সবকাজে সবার আগে থাকেন। তারা করোনা সংকটকালেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। 

কিন্তু এই সংবাদকর্মীরা কিভাবে চলছে সেই খবর নেয়না কেউ। সেই ভাবনা থেকেই তিনি নিজ খরচে সংবাদ কর্মীদের জন্য ১৫০০ ডিম দিলেন। 

এর আগে তিনি কর্মহীন মানুষের পুষ্টির ঘাটতি পূরণের কথা ভেবে ৬ শতাধিক ব্যক্তিকে বাড়িতে বাড়িতে গিয়ে ১৮ হাজার ডিম প্রদান করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com