বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলে নতুন করে আরো ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে স্বাস্থ্যসহকারী হিসেবে কর্মরত । তার বাড়ি টাঙ্গাইল পৌর এলাকায়। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করতেন।
এ নিয়ে জেলায় মোট ২৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হল।
আজ সোমবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান স্বাস্থ্যসহকারীর আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রামপদ রায় বলেন, আক্রান্ত স্বাস্থ্যসহকারী টিকাদান কর্মসুচির সাথে সম্পৃক্ত ছিলো। তার সংস্পর্শে আসা বেশ কয়েক জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হবে।