রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে কৃষকদের মাঝে সবজির বীজ বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কোন জমি যাতে অনাবাদি না থাকে সেই লক্ষ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৪শত কৃষকের মাঝে ঢেড়স, শসা, ঝিঙা, ধুন্দল, কুমড়া, ডাটাশাক ও পুঁইশাকের বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দেন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসরাফিল হোসেন, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুন।

কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশণা অনুযায়ী সারাদেশে কৃষকদের মাঝে সবজির বীজ বিতরণের অংশ হিসেবে মানিকগঞ্জ সদর উপজেলার ৪শত কৃষকদের মাঝে বিভিন্ন ধরণের বীজ বিতরণ করা হয়েছে।

পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার কৃষকদের মাঝে এই বীজ সহায়তা প্রদান করা হবে।

বাড়ির আঙিনাসহ কোন জমিই যাতে পতিত না থাকে সেই লক্ষে প্রধানমন্ত্রী এই নির্দেশণা দিয়েছেন।

তিনি সকল কৃষককে বীজ বপন করে তার সঠিক পরিচর্যা করা আহবান করেছেন যাতে ভবিষ্যতে দেশে সবজির ঘাটতি দেখা না দেয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com