রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে লকডাউনে বন্ধ দোকানের দেওয়াল ভেঙ্গে চুরি

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা শহরে লকডাউনে বন্ধ থাকা দোকানের দেয়াল ভেঙ্গে চুরি হয়েছে। রোববার দিবাগত রাতের কোন এক সময় মানিকগঞ্জ গঙ্গাধরপট্টির থানা রোডের প্রজাপতি ফ্যাশনে এই চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক বিপ্লব মন্ডল জানান লকডাউনের কারনে ২৪ মার্চ থেকে দোকান বন্ধ ছিল।

সোমবার সকালে ঘর ঝাড়ামোছা করার জন্য দোকান খুললে চুরির বিষয়টি নজরে আসে। তিনি জানান দোকানের পশ্চিম পাশের ইটের দেয়াল ভেঙ্গে চোর ঘরে ঢোকে। তার হিসাবে প্যান্ট, শার্ট, মহিলা ও শিশুদের বিভিন্ন ধরণের সাত থেকে আট লাখ টাকার পোশাক চুরি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার এসআই তারেক পারভেজ।

তিনি জানান ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কেনা বেচার ভাউচারসহ কাগজপত্র পরীক্ষা করে চুরির পরিমাণ জানার চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com