বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

নওগাঁয় পুলিশ কর্মকর্তা স্বাস্থ্যকর্মীসহ আরও ৩২ জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় নতুন করে ৩২ জনের শরীরে করোনাভাইরাস  শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই পুলিশ কর্মকর্তা, তিন চিকিৎসক ও চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জনে দাঁড়াল। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্স সেন্টার (এনআইএলএমআরসি) থেকে যে নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে তাদের মধ্যে ৩২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। 

আজ মঙ্গলবার  রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ।

জেলার সাত উপজেলায় নতুন করে ৩২ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ এসেছে।

আক্রান্তদের মধ্যে নওগাঁর রানীনগর উপজেলায় ৭জন, মহাদেবপুর উপজেলায় ৬জন, নিয়াতমপুর উপজেলায় ৮জন, সাপাহার উপজেলায় ৭জন, ধামইরহাট উপজেলায় ১জন, পত্নীতলা উপজেলায় ২জন এবং বদলগাছী উপজেলায় ১জন।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন জানান, করোনা আক্রান্তদের মধ্যে পত্নীতলা থানার পরিদর্শক (ওসি), পরিদর্শক (তদন্ত), মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু’জন ও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন ও বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী রয়েছে।

ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্স সেন্টারে  মোট ৭৩জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ৭৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এদের মধ্যে ৩২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।আক্রান্ত সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন।

তিনি আরও জানান, নওগাঁর ১১ উপজেলা থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৮৪ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৭২০ জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে ৪৯ জনের পজেটিভ আছে এবং বাকি ৫৬৪ জনের রিপোর্ট এখনো আসেনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com