শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

বগুড়ায় করোনা আক্রান্ত শুনে পলায়নকারীর নার্স স্ত্রীর পর ছেলেও পজিটিভ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় করোনাভাইরাস আক্রান্তের খবর পেয়ে গ্রামের বাড়িতে আত্মগোপনকারী ওষুধ কোম্পানীর প্রতিনিধির নার্স স্ত্রীর পর ১২ বছরের ছেলেও আক্রান্ত হয়েছে।

তিনি শাজাহানপুরের ফুলতলার ভাড়া বাড়ি থেকে ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি সদরের শাখারিয়া গ্রামের বাড়িতে চলে যান। মঙ্গলবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে ওই শিশু ছাড়াও শহরের সেউজগাড়ি এলাকার এক ব্যাংকারও (৫৮) আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় গত কয়েকদিনে মোট ২৩ জন আক্রান্ত হলেন। এর মধ্যে দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, ঝড়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মঙ্গলবার শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাব থেকে  ৯৪ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে বগুড়ার ৯১ জনের মধ্যে দু’জন পজিটিভ। জয়পুরহাটের তিনজনই নেগেটিভ। বগুড়ায় আক্রান্ত দু’জনের মধ্যে এক শিশু ও এক ব্যাংকার রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com