বাংলা হেডলাইনস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপ্রয়াস চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিঙে এই মন্তব্য করেন।
তিনি বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ করোনা সঙ্কটকালেও কথায় কথায় সরকারকের ব্যর্থতার বিষয় নিয়ে বিষোদগার করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন অথচ তারা কখনও জনগণের রাজনীতি করেননি। দুর্যোগের সময়ও তারা সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারেননি বরং সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপ্রয়াস চালিয়ে যাচ্ছে।