শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

মির্জাপুরে জনতার হাতে তিন ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: রাস্তায় বস্তা ফেলে ট্রাক থামিয়ে ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলো স্থানীয় জনতা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা ব্রীজের কাছে।

আটককৃতরা হল উপজেলার রশিদ দেওহাটা গ্রামের ওমর আলীর ছেলে রাজ্জাক (২৬), ফজল হকের ছেলে সবির হোসেন(২৮) এবং মীর দেওহাটা চরপাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মনির হোসেন (৩০)।

পুলিশ জানায়, মহসড়কের ওই স্থানে রাত তিনটার দিকে আটককৃতরা বস্তা ফেলে ট্রাকের গতিরোধ করে। এসময় ট্রাকের চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। তাদের  চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে এবং তিন ছিনতাইকারীকে আটক করে হাইওয়ে পুলিশে সোপর্দ করে।

পরে হাইওয়ে পুলিশ ছিনতাইকারীদের মির্জাপুর থানায় হস্তান্তর করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন আটককৃতদের নামে ডাকাতির প্রস্তুতি মামলা

হয়েছে। বুধবার সকালে তাদের টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com