শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

আরও ৭৯০ জনের দেহে করোনা শনাক্ত।। মৃত্যু ৩ জন

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১১, ৭১৯।       

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬,২৪১ টি যা গত দিনের তুলনায় ৯.২৮ শতাংশ বেশি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৯, ৫৯৩ টি ।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে তিনজন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৮৬ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন মৃতের মধ্যে দুই জন পুরুষ এবং এক জন নারী। দুজনের বয়স ষাটোর্ধ্ব এবং একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। এদের মধ্যে দুজন ঢাকার এবং একজন ঢাকার বাইরে।

গত ২৪ ঘণ্টায় কোন সুস্থতার কথা উল্লেখ করা হয়নি।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com